বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

বেগম খালেদা জিয়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশ সময় শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২১০ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: গোদাগাড়ী উপজেলা রিশিকুল ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আপোষহীন দেশনেত্রী গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য এডভোকেট সুলতানুল ইসলাম তারেক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস সালাম শাওয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সদস্য অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এসলাউদ্দিন সরকার টিটো।

আরো উপস্থিত ছিলেন রিশিকুল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক তানজির আহমেদসহ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসবলাম কুসুম, মিঠুন, আসগর আলী,গোদাগাড়ী উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর আলী, সদস্য সচিব শুভ রহমান, ছাত্র দলের মেহেদী তুষার এবং রিশিকুল ইউনিয়ন বিএনপির ৯ টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin