নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। যে কোন সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাঁর নি:শর্ত মুক্তি এবং বিদেশে চিকিৎসার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে সরকারের নিকট বার বার দাবী জানানো হলেও সরকার কোন প্রকার কর্ণপাত করছেনা। ফলে ধীরে ধীরে বেগম জিয়ার মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন।
এ অবস্থায় রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন তাঁর নিজ উদ্যোগে আজ শুক্রবার বাদ জুম্মা বেগম জিয়ার আশু রোগমুক্তি কামনায় নগরীর সোনাদিঘী জামে মসজিদে দোয়ার আয়োজন করেন। দোয়ায় বেগম জিয়ার রোগমুক্তি কামনা করে উপস্থিত নেতৃবৃন্দ ও মুসল্লিগণ দোয়া ও মোনাজাত করেন।
এসময়ে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মানিক মিয়া ও সাইদুর রহমান সাইদ, যুবনেতা শাহরিয়ার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-প্রচার সম্পাদক রায়হান কায়সার ও জেলা ছাত্রদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক জুবায়ের হোসেনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। বেগম জিয়ার রোগ মুক্ত না হওয়া পর্যন্ত প্রতি শুক্রবার বাদ জুম্মা এই মসজিদে দোয়ার ব্যবস্থা করবেন বলে মহসিন ঘোষনা দেন।