সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বেগম জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবীতে রাজশাহী জেলা মহিলাদলের মৌন মিছিল

  • প্রকাশ সময় বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৪৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তিনি বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাঁর নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবীতে রাজশাহী জেলা মহিলা দল মৌন মিছিল ও সমাবেশ করে। আজ বুধবার(১ ডিসেম্বর-২০২১) বিকেলে নগরীর গোরহাঙ্গা নিউমার্কেটের সামনে থেকে তারা মৌন মিছিল শুরু করে নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে অলোকার মোড়ে এসে শেষ করে। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।


জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট সামসাদ বেগম মিতালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপি’র সদস্য সাবেক সংসদ সদস্য জাহান পান্না, সদস্য গোলাম মোস্তফা মামুন, জাকিরুল ইসলাম বিকুল, আমিনুল হক মিন্টু, তাজমুল তান টুটুল, সদর উদ্দীন, অধ্যাপক সিরাজুল ইসলাম ও গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি প্রভাষক আব্দুল মালেক।

আরো উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের আহবায়ক আলামিন সরকার টিটো, সদস্য সচিব নাজমুল হক, যুগ্ম আহবায়ক মহিব্বুল হক, জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান সজন, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা পারভীন, সাংগঠনিক সম্পাদক রত্না বেগম, দপ্তর সম্পাদক রোমেনা হোসেন, প্রচার সম্পাদক উম্মে হানি, বাঘা উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক শাপলা ও দূর্গাপুর উপজেলা মহিলা দলের সভাপতি জিন্নাহতারা সহ অন্যান্য সদস্য ও নারী নেতৃবৃন্দ।

এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মাকসুদুল হক লিটন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন কনক, সহ-সভাপতি রবিউল ইসলাম কুসুম ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল সরকার ডিকো, কাঁটাখালী পৌর ছাত্রদলের আহবায়ক আবজাল হোসেনসহ রাজশাহী জেলার বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবগণসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin