মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

বেগম জিয়ার সুস্থতা কামনায় রাজশাহী জেলা যুবদলের দোয়া মাহফিল

  • প্রকাশ সময় রবিবার, ১২ জুন, ২০২২
  • ৪৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। ইতোমধ্যে তাঁর হার্টে রিং পড়ানো হয়েছে। কিংবদন্তী এই নেত্রীর সুস্থতা কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক যুবনেতা সৈয়দ মোহাম্মদ মহসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রায়হানুল আলম রায়হান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাকিম খান, লতিফুর রহমান সাগর, কে এইচ রানা শেখ, মিলন প্রামাডিনক, ফারুক রায়হান, সামিদ শেখ মারুফ, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ডালিম, মোজাফফর হোসেন মুকুল, প্লাবন ও রেন্টুসহ রাজশাহী জেলার অধীনস্থ সকল ইউনিটের নেতৃবৃন্দ।

মাহফিলে বেগম জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সেইসাথে তাঁকে বিদেশে নিয়ে গিয়ে সুচিকিৎসা করতে দেয়ার জন্য দাবী জানান নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin