সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বেগম রুহের মাগফিরাত কামনায় বোয়ালিয়া থানা(পূর্ব) যুবদলের দোয়া মাহফিল

  • প্রকাশ সময় শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরীর অন্তর্গত বোয়ালিয়া থানা (পূর্ব) যুবদলের আয়োজনে তালাইমারী শহীদ মিনার মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলী শান্তি, যুবদলের সদস্য শুভ ও তন্ময়সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতৃবৃন্দ বেগম জিয়ার রাজনৈতিক, পারিবারিক ও শারীরিক অসুস্থা নিয়ে আলোকপাত করেন। তারা বলেন, বেদগম জিয়া ছিলেন আপোসহীন নেত্রী। তিনি কখনো অন্যায়ের সাথে সমঝোতা করেননি। এজন্য তাঁকে নানা ধরনের নির্যাতন সহ্য করতে হয়েছে। এমনকি জেলেও যেতে হয়েছে। জেলে যাওয়ার পরে অসুস্থ হলে তাঁকে সঠিক চিকিৎসা করতে দেয়া হয়নি। ফলে ক্রমান্বয়ে তিনি অসুস্থ হতে থাকেন। যার শেষ পরিণতি ৩০ডিসেম্বর ২০২৫ সাল। তিনি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান বলে উল্লেখ করেন তারা। শেষে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin