মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

বেলপুকুর ইউনিয়ন বিএনপি’র কর্মী সভা

  • প্রকাশ সময় সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৬০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠনের লক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়। অত্র ইউনিয়নের ধাদাশ প্রাথমিক বিদ্যালয়ে গতকাল অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপি’র সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আমিনুল হক মিন্টু ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মামুন খাঁন। পুঠিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব এন্তাজুল হক বাবুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য একরামুল হক, জয়নাল আবেদিন, পুঠিয়া পৌর ছাত্রদলের আহবায়ক সানোয়ার হোসেন জনিসহ পুঠিয়া উপজেলা ও বেলপুকুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। এখানকার কমিটি গঠনও কাউন্সিলের মাধ্যমে হবে। কাউন্সিলরগণ যাকে পছন্দ করবে তাঁকে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করবেন। তিনি বলেন, বর্তমান সময় দেশের জন্য অত্যন্ত খারাপ। একদিকে বন্যা অন্যদিকে নিত্যপন্যের উর্ধ্বগতির ফলে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এর মধ্যে আবার ২৫ জুন এই সরকারের বিনাভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী কোটি কোটি টাকা ব্যয় করে পদ্মা সেতু উদ্বোধন করলেন। এ থেকেই বোঝা যায় জনগণ যত কষ্টেই থাকুন তাতে তাঁর কিছু আসে যায়না।

দেশের জনগণকে বাঁচাতে, দেশের গণতন্ত্রের মানষ কন্যা, তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাঁচাতে এবং গণতন্ত্র পুণরুদ্ধার করতে এই সরকারের পতন ছাড়া কোন উপায় নাই। এই অবৈধ সরকারকে অপসারণ করতে ঈদের পরেই কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এই আন্দোলনে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান প্রধান অতিথি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin