নিজস্ব প্রতিবেদক: বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্র সমুহের সক্ষমতা বৃদ্ধির লক্ষে সোমবার অনুদানের চেক প্রদান করা হয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক জেলা কার্যালয়, রাজশাহীর অধীনস্থ লাইসেন্স প্রাপ্ত ৫টি বে-সরকারী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের অনুকূলে সরকারি আর্থিক প্রণোদনা/অনুদানের এই চেক হস্থান্তর করা হয়। রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল অনষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে আসক্ত পূনর্বাসন সংস্থা (আপস). বাঁচতে চাই, নতুন ভুবন, আপন ভুবন ও সূর্যদয় নামক পাঁচটি প্রতিষ্ঠানের কর্ণধারের হাতে এই চেক তুলে দেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, একটি দেশে মাদকাসক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে গেলে সে দেশের উন্নয়ন ব্যহত হয়। যুব সমাজ ধ্বংসের দিকে চলে গেলে ভবিষ্যৎ উন্নয়ন ও দেশ রক্ষায় সমস্যা দেখা দেবে। সন্তানেরা যেন মাদক সেবন করতে না পারে সেদিকে খেয়াল রাখার জন্য অভিভাবকদের অনুরোধ করেন তিনি। কারন পরিবারের একটি সন্তান মাদকাসক্ত হলে সে পরিবারের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়ে। ঐ পরিবারের মাদকাসক্ত সন্তান্দের সুস্থ করে তোলার দায়িত্ব নিয়েছে মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্র সমুহ। এই সকল প্রতিষ্ঠানের কর্ণধারদের ব্যবসার দিকে বেশী নজর না দিয়ে সেবা করার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে তিনি চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমানসহ অন্যান্য প্রতিষ্ঠানে পরিচালক, প্রতিনিধি ও অন্যান্য ব্যক্তিবর্গ।