সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা

  • প্রকাশ সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৮৫ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক তৎপরতা বৃদ্ধি ও দলকে সুসংগঠিত করার লক্ষে ১৩ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র নবগঠিত সভাপতি শামসুল হোসেন মিলু ও সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহনকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৩নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক নুরুজ্জামান রাজন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু ও জয়নাল আবেদিন শিবলী। আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল্লাহ মামুন, ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু, বোয়ালিয়া থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সোলেমান হোসেনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

সভার শুরুতে নেতৃবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে নয়া সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানানো হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin