নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ সন্ত্রাসীদের গুলি-বর্ষণ ও সশস্ত্র হামলার প্রতিবাদে রাজশাহী মহানগরের অন্তর্ভুক্ত বোয়ালিয়া থানা (পশ্চিম) ছাত্রদলের আয়োজনে রোববার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মহিলা কলেজ মোড় থেকে শুরু হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের আহবায়ক মাহাবুবুল আলম সানি, সদস্য সচিব নেহাল আহমেদ রায়হান, যুগ্ম আহবায়ক প্রান্ত চৌধুরী, ১০ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি আহসানুল আহনাফ রাফি ও ১৩ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি দ্বীপ সহ ওয়ার্ড ছাত্রদলের নেতৃত্ববৃন্দ।