সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে পুঠিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ জেলা তাঁতী দলের জেলা পরিষদ প্রশাসককে ক্রেস্ট প্রদান রাজশাহী মহানগরীর কলাবাগানে কাটা হলো ৩০টি কাঠবাদামের গাছ রুয়েটে সিএএসআর কিমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচী ও সংবাদ সম্মেলন কাজে কোন ধরণের অনিয়ম অসংগতি বরদাস্ত করা হবে না- এম.পি চাদঁ স্বেচ্ছায় পরিস্কার পরিচ্ছন্ন্নতায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ ও রাশেদ এর কুশপুত্তলিকা দাহ রাজশাহীতে ‘বিয়ের ফাঁদ’ ও মিথ্যা মামলার অভিযোগ: প্রতিকার চেয়ে যুবকের সংবাদ সম্মেলন

ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে পুঠিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশ সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বাজার সমিতির সাধারণ সম্পাদক সেলিম সরকারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। রোববার দুপুরে ঝলমলিয়া বাজার এলাকায় বাজার কমিটি ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বাজারের ব্যবসায়ী, কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধনে বক্তারা ব্যবসায়ী নেতা সেলিম সরকারের ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে তারা দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন ব্যবসায়ী নেতার ওপর এ ধরনের হামলা পুরো ব্যবসায়ী সমাজের জন্য মারাত্মক হুমকি। অবিলম্বে এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা হামলাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জোর দাবি জানান। এদিকে, এই হামলার ঘটনার পর থেকে পুরো এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের জন্য স্থানীয়রা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin