নিজস্ব প্রতিবেদক: ২৬ মার্চ শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম ‘বাংলাদেশ’ রাষ্ট্র প্রতিষ্ঠা। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে বাংলাদেশের মুক্তির ও স্বাধীনতার ইতিহাস।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই দিনে ব্যাংকার্স ক্লাব রাজশাহীর কর্মকর্তাবৃন্দ রাজশাহী সাহেব বাজার বড় মসজিদের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি নিয়ে রাজশাহী কলেজ প্রাঙ্গনে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। এসময়ে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান, ব্যাংকার্স ক্লাব রাজশাহীর সাধারণ সম্পাদক ও ওয়ান ব্যাংকের ভিপি ব্রাঞ্চ রাজশাহীর ম্যানেজার আব্দুল মান্নানসহ ব্যাংকার্স ক্লাব রাজশাহীর অন্যান্য সদস্য ও ৪৭টি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
