সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

ব্রেক ফেল করে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, আহত দুই

  • প্রকাশ সময় বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৩৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-নওগাঁ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া একটি মিনি ট্রাক থেকে ট্রাকের হেলপারকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস সদস্যরা। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঐ ব্যক্তি ট্রাকের মধ্যে আটকা পড়েছিলেন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা ট্রাক কেটে তাকে উদ্ধার করেন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহীর পবা উপজেলার বায়ার মোড়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ড ১১-৬৬০৫ নম্বরের একটি মিনি ট্রাক বোঝাই মাল নিয়ে রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। পথে বায়ার মোড় অতিক্রম করার পর ট্রাকটির ব্রেক ফেল করে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ট্রাকটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায় এবং হেলপার গাড়ির ভেতর আটকে পড়ে।

খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাইড্রোলিক কাটার দিয়ে ট্রাকের ক্ষতিগ্রস্ত অংশ কেটে হেলপারকে উদ্ধার করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার সময় ট্রাকচালক হালকা আঘাত পেলেও ঘটনাস্থল ত্যাগ করে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) বলেন, “দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্রেক ফেল করায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পুলিশ ও স্থানীয়দের সহায়তায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা হয়।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin