নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশব্যাপি শুরু হয়েছে এইচ.এস.সি ও কারিগরি শিক্ষা বোর্ডে ভর্তিযুদ্ধ। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হলো কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে ভর্তি পরীক্ষা। এই পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট শাখা।
ছাত্রদলের পক্ষ থেকে সকাল থেকে পরীক্ষার্থীদের জন্য বিনামুল্যে কলম, পানি, খাবার স্যালাইন , ঔষুধ বিতরণ, পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা এবং জরুরি তথ্য জানাতে একটি তথ্য কেন্দ্রও স্থাপন করা করেছিলেন তারা। সেখান থেকে স্বেচ্ছাসেবকরা পরীক্ষার সময়সূচি, কেন্দ্র পরিবর্তন বা অন্যান্য যেকোনো বিষয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতা করেন। অন্য দিকে মেডিকেল কলেজ ছাত্রদল ও রাজশাহী আইএসটি কলেজ ছাত্রদল চিকিৎসা সেবা প্রদান করে।
এই আয়োজন শুধু ছাত্রদের জন্যই নয়, বরং পুরো অভিভাবক সমাজের কাছেও প্রশংসিত হয়েছে। পরীক্ষা কেন্দ্রে সন্তানদের অপেক্ষায় থাকা অভিভাবকদের অনেকেই জানান, রাজনৈতিক দলগুলো যদি সত্যিকারের সেবামূলক ও মানবিক কাজে এভাবে এগিয়ে আসে তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবেই। ছাত্রদলের এই কার্যক্রম সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়।
স্থানীয় সচেতন মহল বলেন, এই ধরনের উদ্যোগ একদিকে যেমন ছাত্রদলের প্রতি মানুষের আস্থা বাড়ায়,তেমনি রাজনৈতিক সংগঠন গুলোর সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্তও হয়ে দাঁড়ায়। জাতীয়তাবাদী ছাত্রদলের এই সেবামূলক কার্যক্রম প্রমাণ করে-একটি আদর্শিক ছাত্রসংগঠন কেবল রাজনীতি নিয়েই ব্যস্ত থাকে না, বরং মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।
ছাত্রদল সভাপতি আকবর আলী জ্যাকি বলেন, ছাত্রদল সর্বদা শিক্ষার্থীদের পাশে থাকে। সেইসাথে শিক্ষার পরিবেশ বজায় রাখতে এবং সামািিজক কাজ করতে পিছু হয়না। এই কার্যক্রম ছাত্র সর্ভদা করে থাকে। এবারও এর ব্যাতিক্রম হয়নি। এবারের এই কার্যক্রম শুরু হলেও এটি পরীক্ষার শেষ দিন পর্যন্ত প্রতিটি পরীক্ষা কেন্দ্রে চলমান থাকবে বলে উল্লেখ করেন তিনি।
এ সময়ে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিউল ইসলাম সজিব, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, সদস্য সচিব আরিফ সরদার রাব্বী ও শাহমুখদুম থানা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ ইসলাম মিদুলসহ ছাত্রদলেরর সাকিল, সারাফাত, তপু, রাব্বি, মৃদুল, শান্ত, মাহি, মাসুদ , বিজয় , আফিফ, নাসিম , হাবিবুর, সজীব, হাসিবুর, সবুজ ,শিমুল ও বরেন্দ্র কলেজ ছাত্রদলের সভাপতি তুষার উপস্থিত ছিলেন।