বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

ভাটাপাড়া যুব সংঘের ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশ সময় সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ভাটাপাড়া যুব সংঘের আয়োজনে ভাটপাড়ার একটি কমিউনিটি সেন্টাওে রোববার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু। ভাটাপাড়া যুব সংঘের সভাপতি নাসির উদ্দিন শেখ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামিল দিপনের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবুল হাসনাত, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ড. ফখরুল ইসলাম টুটুল, ফুটবল কল্যাণ সমিতি রাজশাহীর সাধারণ সম্পাদক নবীউল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ামোদি জাহিদ হাসান জনি।

এছাড়াও অত্র যুব সংঘের অন্যান্য সদস্যগণ উপস্থিত থেকে ইফতার ও দোয়া মাহফিল সুন্দরভাবে পরিচালনা করেন। দোয়া পূর্ব আলোচনায় রোজার ফজিলত ও বরকত সম্পর্কে আলোচান করা হয়। সেইসাথে মুসলিমদের ঐতিহাসিক বদর যুদ্ধের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন উপস্থিত মাওলানাবৃন্দ। আলোচনা শেষে দেশ, জাতী ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সব শেষে উপস্থিত অতিথিবৃন্দ সবাই মিলে ইফতার করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin