শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

ভাটাপাড়া সার্কেল প্রিমিয়ারলীগ উদ্বোধন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৯৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” শ্লোগানকে সামনে রেখে ভাটাপাড়া তরুন সংঘের আয়োজনে মাদক বিরোধী টুর্নামেন্ট ভাটাপাড়া সার্কেল প্রিমিয়ারলীগ এর উদ্বোধন করা হয়। বুধবার সন্ধ্যায় রাসিক ৫নং ওয়ার্ডের রাজপাড়া মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই লীগের উদ্বোধন করেন রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু।

অত্র ক্লাবের সভাপতি মিনহাজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, বিশিষ্ঠ সমাজসেবক জহিরুল ইসলাম রুবেল, বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুল আল মাসুম, মুক্তি সংঘ পরিচালক রাজু, বিশিষ্ঠ সমাজসেবক হাফিজুল ইসলাম আপেল সহ স্থানীয় সুধী জন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশিক।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ৫নং ওয়ার্ডের যুব সমাজকে মাদক ও যেকোন প্রকার নেশা থেকে দুরে থাকার অহব্বান জানান। একই সাথে যুব সমাজকে যেকোন প্রকার সমাজ বিরোধী কাজ থেকে দুরে থাকতে বলেন। আয়োজিত এ ক্রিকেট টুর্ণামেন্ট যুবসমাজকে সুস্থ্য প্রতিযোগীতায় উৎসাহিত করবে যা আগামীতে তাদের ব্যক্তি জীবনের সফলতায় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। টুর্নামেন্ট এ আট টি দল অংশগ্রহন করছে। নক আউট ভিত্তিতে খেলা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin