সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

ভাল কাজের মধ্যে দিয়ে আজীবন পবা-মোহনপুরবাসীর মনের কোঠায় বেঁচে থাকতে চাই: এমপি মিলন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন হয়ে গেছে ১২ ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখে। এই নির্বাচনে পবা-মোহনপুর আসন থেকে ধানের শীষ নিয়ে নির্বাচিত হন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। নির্বাচিত হওয়ার পর থেকেই প্রতিদিন পবা-মোহনপুরসহ রাজশাহী মহানগরবাসীর ভালবাসায় সিক্ত হচ্ছেন তিনি। সকাল হতেই ব্যক্তি, সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।

মঙ্গলবারও সকাল থেকে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতেদেখা যায়। এর মধ্যে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ পবা শাখার কর্মকর্তাগণ ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। সেইসাথে তারা বিএমডিএ এর নানা সমস্যার কথা তুলে ধরেন। এছাড়াও চলমান প্রকল্পের অগ্রগতি ও আগামীতে পানি ধরে রাখতে খাল সংস্কারের কথা বলেন। সেইসাথে নতুন প্রকল্প কিভাবে করা যায় সে বিষয়ে মতবিনিময় করেন তারা।

সংসদ সদস্য তাদের কথা ভালভাবে শোনেন এবং বিভিন্ন ধরনের পরামর্শ দেন। কৃষকদের সেচকার্যে পানির যেন কোন সমস্যা না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, গভীর নলকুপ নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হয় বলে শোনা যায়। এ নিয়ে যেন কৃষকরা কোন সমস্যায় না পরে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন তিনি।

এমপি মিলন আরো বলেন, তিনি পাঁচ বছরের জন্য নয়। আজীবন পবা-মোহনপুরবাসীর মনের কোঠায় বেঁচে থাকতে চান। সেভাবেই তিনি অত্র এলকায় উন্নয়নমূলক কাজ করে যেতে চান। আর এই কাজ সমুহ বাস্তবায়নে সবার সহযোগিতা চান তিনি। তিনি বলেন, তার জীবন থাকা পর্যন্ত তাঁর সংসদীয় এলাকায় কোন দুর্নীতি হতে দেবেন না। আর কেউ দুর্নীতি করলে তাকে ছাড় দেয়া হবেনা বলেও হুঁশিয়ারী দেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin