শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

মতিহার থানা জাসাস’র কর্মী সম্মেলন

  • প্রকাশ সময় শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রাজশাহী মহানগরের আয়োজনে মতিহার থানা শাখার কর্মী সম্মেলন শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জাসাসের আহ্বায়ক এডভোকেট রজব আলী। সভাপতিত্ব করেন মতিহার থানা জাসাস নেতা আল আমিন (মিলন)।প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর জাসাসের সদস্য সচিব সেলিম রেজা।

সম্মেলনে উপস্থিত ছিলেন জাসাস নেতা সোহেল রানা জীবন, জেবুন্নেসা খানম, হাসান, বৃষ্টি, ইকবাল হোসেন, তরিকুল ইসলাম কনক, বশির উদ্দিন মনি, উজ্জল, মালেক, সালাম জীবন, রনি মিঠু, জিনারুল ইসলাম, সাঈদ আহম্মেদ মিলন, বাবু, পিয়াল, বাদশা সবুজ, মিম, লালচাঁদ, রোহান, এনামুল হক পুতুল ও শরিফুল আক্কাস।

বক্তারা জাসাসের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে জাতীয়তাবাদী চেতনাকে জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সেইসাথে কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ। সম্মেলন শেষে নতুন কর্মপরিকল্পনা ও সাংগঠনিক দিকনির্দেশনা তুলে ধরা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin