বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

মতিহার থানা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মহানগর ও থানা বিএনপি কমিটি বাতিলের দাবিতে মতিহার থানা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে মতিহার এলাকার প্রধান সড়কে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বোয়লিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সাবেক সভাপতি মাসুদ ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন।

আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, মতিহার থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক খাজদার আলী ও যুবদল রাজশাহী মহানগরের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলে নেতৃবৃন্দ বিএনপি’র অবৈধ কমিটি বাতিলের দাবীতে নানা ধরনের স্লোগান দেন। তারা বলেন, এই কমিটি রাজশাহীর রাজনীতিকে কুলশীত করে তুলেছে। বিভিন্ন সরকারী-বেসরাকরী স্থাপনা ও বিভিন্ন সমিতি ও ইউনিয়ন সহ অন্যান্য প্রতিষ্ঠান জোর করে দখলে নিয়েছে। এই ধরনের দখলবাজদেও দিয়ে কখনো দল চলতে পারেনা। এজন্য দ্রুত সময়ে মধ্যে অবৈধ কমিটি বাতিল করার দাবী জানান তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin