নিজস্ব প্রতিবেদক: আগামী ২১জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে ৬নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে প্রতিদন্দিতা করছেন মনিরুল ইসলাম মনির। রোববার তিনি অত্র ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভোটার ও সমর্থকদের সাথে নিয়ে নির্বাচন কার্যালয়ে তাঁর মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে যেয়ে তিনি বলেন, এই ওয়ার্ডে সঠিক উন্নয়নের ছোঁয়া লাগেনি। যে কাজগুলো হয়েছে তা অতি নিম্নমানের। এছাড়াও প্রকৃত জনগণ সেবা থেকে বঞ্চিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, বিধাতার ইশারায় এবং জনগণের দোয়া ও ভোটের মাধ্যমে যদি নির্বাচিত হতে পারেন তাহলে এই ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে পরিণত করবেন। সেইসাথে সকল রাস্তা ও ড্রেনের কাজ ভালমত করা এবং ন্যায্যতার ভিত্তিতে সরকারী সকল সুযোগ সুবিধা জনগণের মধ্যে প্রদান করা হবে বলে উল্লেখ করেন তিনি। জনগণের সেবা ও ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে ওয়ার্ডবাসীর নিকট ভোট ও দোয়া প্রার্থনা করেন মনির।