নিজস্ব পতিবেদক: আগামী ১০এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের এস.এস.সি ও সমমান পরীক্ষা। ঐ সকল পরীক্ষার্থীদের মধ্যে রাজশাহী মহানগর ছাত্রদলের পক্ষ থেকে পরীক্ষা সামগ্রী বিতরণ ও শিক্ষার্থী ও ফিলিস্তিনী জনগণের এবং বাংলাদেশর জন্য দোয়া ও মোনাজাত করা হয়। মোট ২০০ জনকে এই পরীক্ষা সামগ্রী প্রদান করা হয়।
এ সময়ে বক্তারা বলেন, আজ যারা পরীক্ষার্থী তারাই আগামী দিনের রাষ্ট্রের সম্পদ। কারণ আগামীতে রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করবে। বক্তারা পরীক্ষার্থীদের জন্য ভবিষ্যতে জীবনের উন্নতি ও মঙ্গল কামনা করেন। এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ, মহানগর ছাত্রদল নেতা রাকিন রায়হান রবিন, সাদিউল ইসলাম, শাহ মখদুম থানা ছাত্রদলের সদস্য সচিব মৃদুলসহ রাজশাহী মহানগর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।