নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে রমজান মাস উপলক্ষে বুধবার দুপুরে মহানগর আওয়ামী লীগের কার্যালয় মহানগর স্বেচ্ছাসেবক লীগ উদ্যোগে নেতাকর্মীদের মাঝে রমজানের মাসব্যাপী ইফতারি নামাজের সূচি সহ ক্যালেন্ডার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন ও ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার। সভা পরিচালনা করেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার। এছাড়াও স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।