নিজস্ব প্রতিবেদক: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতিরশ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর পরে আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কাঁকনহাট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন কাঁকনহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও কাঁকনহাট পৌরসভার তিনবারের সাবেক সফল মেয়র এবং অত্র বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল মজিদ মাষ্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য হুমায়ুন কবির, কাঁকনহাট পৌর কৃষক লীগের সভাপতি ও ২নং ওয়ার্ড কাউন্সিল কল্লোল হোসেন মোল্লা ও কাঁকনহাট পৌর যুবলীগের সভাপতি তরিকুল ইসলাম মাষ্টার।

উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড কাউন্সিল জনাব মোঃ আনারুল ইসলাম, অডিটর আব্দুল মোমিন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বকুল ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য সাদেকুল ইসলাম সেলিম। এছাড়াও কাঁকনহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্তরা উপস্থিত ছিলেন।