বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

মহাসম্মেলন সফল করতে রাজশাহী মহানগর বিএনপি’র আলোচনা সভা

  • প্রকাশ সময় শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৬২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি কেন্দ্রীয়ভাবে ঘোষিত আগামী তিন ডিসেম্বরের রাজশাহীতে মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলন সফল করতে এবং সিটি কর্পোরেশন এলাকার ৩০টি ওয়ার্ডের সাংগঠনিক প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠনের লক্ষে শনিবার বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।

উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু ও জয়নুল আবেদীন শিবলী, সদস্য আশরাফুজ্জামান আব্বু, মাসুদ খান, সামসুল খান, নেসার আহম্মেদ, আলমগীর হোসেন, আরিফুল শেখ বনি, জুবাইদা খানম রিতা, শাহীনা আকতার রোজি, লুৎফর রহমান খোকন, আব্দুল্লাহ, নুরল ইসলাম, সাইদুজ্জামান টনি, আলাউদ্দিন, গোলাম মোহায়মেন, তাজ উদ্দিন আহমেদ সেন্টু, কামাল উদ্দিন, নূরে কুতুবে আলম, হসরত মহানী, গুলজার হোসেন, আব্দুল কাইয়ুম বিল্টু, মজিউল আহসান, জহিরুল হক মামুন, আব্দুর রউফ লালন, মনসুর আলম, শাহবাজ উদ্দিন ও জাহীদ ইকবাল।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, চলমান আন্দোলনকে আরো বেগমমান এবং চুড়ান্তরুপ দিতে বিএনপি বিভিন্ন বিভাগে মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে আগামী তিন ডিসেম্বর রাজশাহীতে মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্লেলনকে জনসমুদ্রে পরিণত করতে হবে। কারন রাজশাহী হচ্ছে বিএনপি’র ঘাটি। এখান থেকে সরকার পতনের চুড়ান্ত হবে। সে লক্ষে সকল নেতাকর্মীকে এখন থেকে প্রতিটি ওয়ার্ডে প্রস্তুতিমূলক সভা এবং কমিটি গঠন করার আহ্বান জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin