সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

মহিলা দল রাজশাহী মহানগরের সভাপতি এড.পপি’র ইন্তেকাল

  • প্রকাশ সময় বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগরের অন্যতম সভাপতি ও রাজশাহী কোর্টের জনপ্রিয় আইনজীবী রওশন আরা পপি ইন্তেকাল করেছেন(ইন্না—–রাজিউন)। তিনি বুধবার রাত ২টায় ঢাকায় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন থেকে মরণব্যাধি রোগ ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে , আইনজীবী স্বামী, আত্মীয়স্বজন, রাজনৈতিক ও কর্মজীবনের সহকর্মীসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বাদ আসর রাজশাহী মহানগরীর টিকাপাড়া ঈদগাহ মাঠে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমার লাশ টিকাপাড়া গোরস্তানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন ও সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র অন্তর্গত বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, শাহ মখদুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র সাধারণ সম্পাদক আলাউদ্দিন, যুবদল রাজশাহী মহানগরের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক নজরুল ইসলাম খোকা, ছাত্রদল রাজশাহী মহানগরের সভাপতি আকবর আলী জ্যাকি ও সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ।

এছাড়াও জেলা ও দায়রা জজ আদালত, রাজশাহীর পিপি এডভোকেট রইসুল ইসলাম, মহানগর দায়রা জজ আদালত, রাজশাহীর পিপি এডভোকেট আলী আশরাফ মাসুম, রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি এডভোকেট পারভেজ তৌফিক জাহেদীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, আইনজীবীগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকাবাসী ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান মিনুর শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগরের অন্যতম সভাপতি ও রাজশাহী কোর্টের জনপ্রিয় আইনজীবী রওশন আরা পপি ইন্তেকাল করেছেন(ইন্না—–রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকায়িত পরিবারের সমবেদনা এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, পপি অত্যন্ত ভালমনের মানুষ ছিলেন। তিনি আমাকে বড় ভাই হিসেবে দেখতেন এবং বিভিন্ন বিষয়ে তাঁর সাথে আলোচনা ও পরামর্শ নিতেন। এছাড়াও তিনি ছিলেন একজন পরোপোকারী মানুষ। তাঁর মৃত্যুতে মহিলাদল তথা বিএনপি পরিবারের অনেক ক্ষতি সাধিত হলো। তিনি আবারও মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

বিএনপি কেন্দ্রীয় কমিটির শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগরের অন্যতম সভাপতি ও রাজশাহী কোর্টের জনপ্রিয় আইনজীবী রওশন আরা পপি ইন্তেকাল করেছেন(ইন্না—–রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকায়িত পরিবারের সমবেদনা এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

মহানগর ছাত্রদলের শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগরের অন্যতম সভাপতি ও রাজশাহী কোর্টের জনপ্রিয় আইনজীবী রওশন আরা পপি ইন্তেকাল করেছেন(ইন্না—–রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকায়িত পরিবারের সমবেদনা এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি এবং সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ।

শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, “এ্যাডভোকেট রওশনারা পপি এর মৃত্যুতে তাঁর পরিবার-পরিজনদের মতো আমরাও গভীরভাবে সমব্যাথী। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী ছিলেন মরহুমা এ্যাডভোকেট রওশনারা পপি। এছাড়া বিশিষ্ট আইনজ্ঞ হিসেবেও তিনি সকলের নিকট সমাদৃত ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাঁকে বেহেস্ত নসীব করেন এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin