রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৫৯০ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: ‘নারী ও কন্যা নির্যাতন বন্ধ করি, নতুন সমাজ নির্মাণ করি’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে শনিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নগরীর আলুপট্টি মোড় এলাকার মুক্তিযুদ্ধ পাঠাগার মিলনায়তনে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস -২০২২ পালন উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এই কর্মসূচীতে শুভেচ্ছা জানান এবং লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কল্পনা রায়। নারী ও কন্যা শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকহারে বেড়েছে। যা মিডিয়ার সহায়তায় এখন সকলেই বিষয়গুলি জানতে পারছে। ঘটনা গুলো বিশ্লেষন করলে দেখা যায়, পরিবারের পরিমন্ডলেই নারী ও কন্যাশিশুরা বেশি নির্যাতনের শিকার হচ্ছে। সাধারণ জনগন এবং আপনাদের সহায়তায় এখনই প্রতিরোধের কাজ শুরু করতে হবে পরিবার থেকে। ঐতিহাসিকভাবে ২৫ নভেম্বর দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে।
তিনি আরো বলেন নারীদের কথা বলার জন্য জাতীয় সংসদের কোটা অনুযায়ী ১০০টি সংরক্ষিথ নারী আসন প্রয়োজন। তাহলে নারীদেও অধিকার আদায়ে দ্রুত কাজ বাস্তবায়ন হবে বলে উল্লেখ করেন তারা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ ও লিগ্যাল এইড সম্পাদক শিখা রায়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সাংগঠরিক সম্পাদক আলিমা খাতুন। সংবাদ সম্মেলনে সাংবাদিকসহ মোট ২৭ জন উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin