মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হরিয়ান ইউনিয়ন বিএনপি নেতার মায়ের ইন্তেকাল পবার দামকুড়া তোহা হাটে অবৈধভাবে দোকান ঘর স্থাপনের অভিযোগ মানব সেবাই পরম ধর্ম পবা-মোহনপুরে বিভিন্ন কর্মসুচিতে মিলন ভবিষ্যতে কোমলমতি শিক্ষার্থীরাই হবে বাংলাদেশের অ্যাম্বাসেডর: এমপি মিলন ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও দায়িত্বশীল করার উদ্যোগ এমপি মিলনের এমপি মিলনের ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: এলাকার সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ রাজশাহীতে সাবেক ভূমি প্রতিমন্ত্রী কবির হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল যুবদল নেতা রবির উদ্যোগে রাজশাহীতে শুরু হতে যাচ্ছে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কারাগারের দেয়াল পেরিয়ে মৃত সন্তানের মুখ দেখলেন এক বাবা একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন

মানব সেবাই পরম ধর্ম পবা-মোহনপুরে বিভিন্ন কর্মসুচিতে মিলন

  • প্রকাশ সময় সোমবার, ৪ মে, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সংসদ মুলতুবি হওয়ার পর থেকে পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন নিজ সংসদীয় এলাকায় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার জন্য বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এসময়ে তিনি জনগণেরসাথে কথা বলেন এবং সমস্যার কথা শোনেন। এরই ধারাবাহিকতায় রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকায় নারীদের অংশগ্রহণে আয়োজিত এক উঠান-বৈঠকে ব্যতিক্রমী এক দৃশ্যের অবতারণা হয়ে।

স্থানীয় জনগণের অভিযোগ ও সমস্যার কথা শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সরাসরি হস্তক্ষেপ করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তাঁর ফোন পেয়ে দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থলে ছুটে আসেন পবা উপজেলা নির্বাহী অফিসার ও নওহাটা পৌরসভার প্রশাসক ইবনুল আবেদীন। সোমবার (৪ মে) সকাল ১০টার দিকে পবা উপজেলার নওহাটা পৌরসভার ভুগরোইল ভোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এমপির ফোন পেয়ে কোনো বিলম্ব না করে ইউএনও মোটরসাইকেলে করে দ্রুত সেখানে পৌঁছে যান। ঘটনাস্থলে এসে ইউএনও স্থানীয়দের কাছ থেকে বিস্তারিত সমস্যার কথা শোনেন এবং তা নিজের ডায়েরিতে লিপিবদ্ধ করেন। তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দ্রুত এসব সমস্যার সমাধান করা হবে। এসময় তিনি বলেন, এলাকাবাসীর সমস্যাগুলো আমরা গুরুত্বের সঙ্গে শুনেছি। সৌর বিদ্যুতের লাইটসহ যেসব নাগরিক সুবিধার ঘাটতির কথা উঠে এসেছে, সেগুলো যাচাই করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সরকারি সেবা সবার জন্য সমান এখানে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয়।

বৈঠকে সংসদ সদস্য বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমি আপনাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের সমস্যা শোনা এবং দ্রুত সমাধানের ব্যবস্থা করাই আমাদের লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি। এরপর সবাই মিলে নোংরা ড্রেন পরিদর্শন করেন।

এর আগে একই দিনে নওহাটা পৌরসভার ভুগরইল চিশতীয়া মোবারকীয়া খানকাহ শরীফের নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এ সময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, নওহাটা পৌরসভার সাবেক কাউন্সিলর আবু সুফিয়ান, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু, নওহাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান এবং জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি। এর আগে তিনি পারিলা ইউনিয়নের এক বিএনপির নেতার মায়ের জানাযায় তিনি উপস্থিত ছিলেন। জানাযায় অংগ্রহনের মধ্যে দিয়েই দিনের কর্মসূচী শুরু করেন এমপি।

এরপর মোহনপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক-বালিকা) ফাইনাল খেলা এবং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জাতীয় সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

সোমবার সকালে মোহনপুরে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক-বালিকা) ফাইনাল খেলার উদ্বোধন করেন। মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) জোবাইদা সুলতানা, মোহনপুর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব-আর-রশিদ। উপস্থিত ছিলেন বাকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামসহ মোহনপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী। এরপর তিনি চাঁদপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন। সময় উপস্থিত ছিলেন উপরে উল্লেখিত ব্যক্তিবর্গ, স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীসহ অসংখ্য নারী-পুরুষ।

এছাড়াও এদিন তিনি মৌগাছী উচ্চ বিদ্যালয় ও মৌগাছী কলেজ পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সাথে ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব-আর-রশিদ, মৌগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী মুকুল, মৌগাছী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও মৌগাছী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনুচ আলী মন্ডল, মৌগাছী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান, বিএনপি নেতা ও শিক্ষক জয়নুল আবেদীনসহ স্থানীয় বিএনপি নেতা-কর্মী।

আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক ফজলুর রহমান, সিরাজুল ইসলাম, ইব্রাহিম খন্দকার ও উম্মে আয়েশা, মাওলানা শিক্ষক মামুনুর রশিদ, শিক্ষক জিল্লুর রহমান, ওবাইদুর রহমান, শিক্ষক চামেলী রানী, আলমগীর হোসেন, আসমা খাতুন, শিক্ষক শারমিন সুলতানা, শিক্ষক জান্নাতুন মাওয়া, শিক্ষক ইসমাত আরা খান, শিক্ষক অরুনা খাতুন, শিক্ষক মুসফিকা খাতুন, শিক্ষক আশরাফুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি এমপি এ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলনের কাছে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের আবেদন করলে, তিনি বলেন, প্রধানমন্ত্রী জনাব তাকে রহমান এরইমধ্যে শিক্ষাকে মান সম্মত করা ও অবকাঠামোগত উন্নয়নের কথা বলেছেন। সারা দেশের বিদ্যালয়ের অবস্থানগত ও অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমার নির্বাচনী এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনের নিরিখে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন করা হবে।

এরপর তিনি মোহনপুর উপজেলার মধ্যে সবচেয়ে অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠান মৌগাছী কলেজ পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষকদের সাথে মতবিনিময় করে জানতে পারেন যে, ২৭ বছর ধরে শিক্ষকরা বিনা বেতনে চাকরি করে যাচ্ছেন। অর্থাৎ প্রতিষ্ঠানটি এমপিও ভূক্ত হয়নি। আবার উপরোন্ত এই প্রতিষ্ঠানটিকে প্রাক্তন অধ্যক্ষ দেওলিয়া করেছেন। বিভিন্ন কারণে ম্যানেজিং কমিটি সাবেক অধ্যক্ষকে বরখাস্ত করেছে। এই কলেজকে বাঁচাতে এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এবং কলেজের জমি উদ্ধারে তিনি পদক্ষেপ নেন। সেইসাথে কলেজের বন্ধককৃত সম্পত্তি তিনি তাঁর নিজ তহবিল হতে প্রায় পাঁচ লক্ষ টাকা দিয়ে মুক্ত করেন।

সবশেষে তিনি দুপুরে পবা উপজেলার দুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন। এ সময়ে নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন,“শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। নৈতিক শিক্ষার অভাবেই অনেক সময় তরুণরা বিপথগামী হয়ে পড়ে। তাই ‘মানুষের মতো মানুষ’ গড়তে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

খেলাধুলার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তিনি আরও বলেন, “খেলাধুলা তরুণদের দলগতভাবে কাজ করা ও ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। একটি দলের সম্মিলিত স্পিরিটই বিজয়ের মূল চাবিকাঠি। নিয়মিত অনুশীলন ও সঠিক পরিকল্পনার মাধ্যমে মাঠে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যৎ কর্মজীবনেও সাফল্য এনে দেয়।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা প্রত্যেকে বাংলাদেশের একজন করে অ্যাম্বাসেডর। তোমাদের দায়িত্ব নিতে হবে এবং নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তুলতে হবে। তোমাদের মধ্য থেকেই আন্তর্জাতিক মানের খেলোয়াড়, ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী ও নেতৃত্ব তৈরি হবে ইনশাআল্লাহ।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin