সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

মার্কিন-ইসরাইল আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশ সময় সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলের যৌথ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১১টায় নগরীর গণকপাড়ায় “সাম্রাজ্যবাদ বিরোধী নাগরিকবৃন্দ, রাজশাহী” আয়োজিত এই সমাবেশে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই আগ্রাসন আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ সারা বিশ্বে আগ্রাসন চালাচ্ছে। স্বাধীন দেশগুলোর সম্পদ দখল করছে এবং ইরানের মতো দেশে সাম্প্রদায়িক বিভাজন ব্যবহার করে হস্তক্ষেপ করছে। বক্তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সক্রিয় ভূমিকার অভাবকেও সমালোচনা করেন।

বক্তারা আরো উল্লেখ করেন, যুদ্ধ কখনো শান্তির সমাধান হতে পারে না। বোমা ও ক্ষেপণাস্ত্র সাধারণ মানুষের জীবন বিপন্ন করে, নারী-শিশুদের ভবিষ্যৎ ধ্বংস করে এবং আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধি করে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে মার্কিন-ইসরাইল আগ্রাসনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন হেরিটেজ রাজশাহী জেলা ও সবুজ সংহতি রাজশাহী সভাপতি মাহাবুব সিদ্দিকী, রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী জেলার আহ্বায়ক মাহমুদ জামান কাদেরী সমন্বয়ক, রাজশাহী কলেজ বাংলা বিভাগের অধ্যাপক জুয়েল কিবরিয়া, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল রাজশাহী জেলার আহ্বায়ক আলফাজ হোসেন যুবরাজ, গণসংহতি আন্দোলন রাজশাহী মহানগরীর সদস্য সচিব নাদিম সিনা, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস রাজশাহী সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক ও নয়া গণতান্ত্রিক গণমোর্চা সাধারণ সম্পাদক শামীম পারভেজ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin