নিজস্ব প্রতিবেদক: মাসব্যাপি বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের ইফতারী বিতরণ অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে পবিত্র মাহে রমজানের ১৪ রোজায় শনিবার সন্ধ্যে ৬ টায় রাসিক ৫ নং ওয়ার্ড মহিষবাথান উত্তর পাড়া চেতনা ৭১ মোড়ে পথচারী ও রোজাদারদের মাঝে ৪ শতাধিক ইফতারি বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আনসারুল হক, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল, সহ-সভাপতি লাউসান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক খোকন ইসলাম, দপ্তর সম্পাদক ইমদাদুল হক, অর্থ বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল গফুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, নগর যুবলীগের সদস্য মুরসালিন হক রাবু, ইদ্রিস আলম, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা এস.এম মনোয়ারুল ইসলাম মুন, নগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদি হাসান রিগেন, ফজলে রাব্বি, মেহেদি হাসান ইমন, রিয়াসাদ কামাল তূর্য, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল করিম রোজেল, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মায়াদ আহমেদ ও সদস্য নূর আলম রিমন সহ অন্যান্য নেতৃবৃন্দ।