নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা থানায় মাজাহারুল ইসলাম জুয়েলের করা মিথ্যা মামলা থেকে জামিনে মুক্তি পেলেন রাজশাহী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও বর্তমান সদস্য সুলতান আহম্মেদ। এই মামলায় মোট ৯জন আসামী। এরমধ্যে শুধুমাত্র সুলতান সোমবার হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। অবশিষ্ট আটজন আসামী পূর্বেই রাজশাহীর নিন্ম আদালত থেকে জামিন লাভ করেন।
বাকী আসামীরা হলেন, পবা উপজেলার সবসার গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে আলম, মৃত আয়জুদ্দিনের ছেলে কাওসার আলী, মৃত আরমান আলীর ছেলে রবিউল ইসলাম, মৃত জয়মুদ্দিনের ছেলে লতিফ ও মোমিন, মৃত জহির উদ্দিনের ছেলে কামরুল, আলমের ছেলে সবুজ ও মৃত জসিমের ছেলে রিপন।