সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন:ভূমিমন্ত্রী রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম বিশ্বকাপ উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের ‘জার্সি ডে’ উদযাপন রাজশাহীতে তায়কোয়ানডো দোজাং এর ২৬তম বেল্ট বিতরণ পুবালী ব্যাংক কেশরহাট শাখার লোন অফিসার মনিরুজ্জামানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা ও ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর বরেন্দ্র সভ্যতার ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর অসহায় ও দুঃস্থদের মাঝে বিভিন্ন উপকরণ তুলে দেন সাংসদ আবু সাইদ চাঁদ রাজশাহীতে জাতীয়তাবাদী পেশাজীবী দল রাজশাহী মহানগরের ফ্রি ডেন্টাল ক্যাম্প

মিল্টন স্মৃতি সংঘ ক্রিকেট টুর্নামেন্টে পূর্বপাড়া একাদশ চ্যাম্পিয়ন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৮৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চর মাঝার দিয়াড় স্কুল মাঠে মিল্টন স্মৃতি সংঘের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ফাইনাল খেলায় পূর্বপাড়া একাদশ ১০ রানে মিল্টন স্মৃতি সংঘ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলতে নেমে পূর্বপাড়া একাদশ প্রথমে ব্যাট করে ১০০ রান করে। জবাবে মিল্টন স্মৃতি সংঘ ক্লাব ৯০ রান করে আউট হয়ে যায়। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। রাজশাহী পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা তাঁতী দলের সভাপতি কুতুব উদ্দিন বাদশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরণের পুর্বে বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার ক্রীড়া ও সাংস্কৃতির উপরে বিশেষ নজর দিয়েছেন। সেইসাথে এটাকে বাধ্যতামূলক করেছেন। এর মুলক কারণ হচ্ছে সন্তানেরা যেন মাদক, সন্ত্রাস ও দেশদ্রোহীসহ সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থেকে খেলাধুলার পাশাপাশি লেখাপড়া করে যোগ্য হয়ে দেশের উন্নয়নে কাজ করতে পারে। তিনি আরো বলেন, খেলাধুলা করলে ব্যক্তি যেমন দেশ বিদেশে পরিচিতি পায়, তেমনি একটি দেশ বহির্বিশ্বে দ্রুত পরিচিতি লাভ করে। এজন্য মাদক ও খারাপ কাজ ছেড়ে মাঠে আসার জন্য যুব সমাজকে আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর ইউপি ১নং ওয়ার্ড সদস্য হুমায়ন কবির, মাহিন রেজা ও মাইনুল ইসলাম। টুর্নামেন্ট পরিচালনা কমিটিতে ছিলেন সুরুজ আলী, সাইদুল ইসলাম, তুহিন শেখ, আনাবুল হক ও বিপ্লব শেখ। উল্লেখ্য টুর্নামেন্টটি ঈদুল আযহার দিন উদ্বোধন করা হয়েছিলো।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin