রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

মৃৃত বিএনপি নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী আন্দোলনে আহত পরিবারের পাশে বিএনপি নেতা মিলন

  • প্রকাশ সময় শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলা মৃত পরিবারের ও বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আহত পরিবারের খোঁজ খবর নেন এবং ঈদ উপহার প্রদান করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট শফিকুল হক মিলন। শনিবার সকাল থেকে দপুর পর্যন্ত তিনি এই সব পরিবারের মাঝে যান। তিনি দুপুরে পবা জেলার দলিল লেখক সমিতির সাবেক সভাপতি ও বিএনপি নেতা মরহুম দুলাল হোসেনের বাসায় গিয়ে পরিবারের খোঁজ খবর নেন এবং তারেক জিয়ার নির্দেশে আর্থিক সাহায্য প্রদান করেন।

এছাড়াও বিএনপি নেতা মরহুম ডাবলু, আলমগীর ও ডাকুর পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করেন। এরপর পবার হুজুরীপাড়ায় অবস্থিত পবা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সেলিম রেজা বাচ্চুর কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। সেইসাথে তিনি ৫ আগষ্টে বৈষম্য বিরোধী আন্দোলনের আহত গুলিবিদ্ধ ছাত্র সালমান এর বাসায় গিয়ে তার খোঁজ খবর নেন এবং ঈদ উপহার হাতে তুলে দেন।

এছাড়াও কাঁটাখালীর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজনে ২০০ জন অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি এখনও রাষ্ট্রীয় ক্ষমতায় আসেনি। ক্ষমতায় যাবার আগে ভালো কাজ করে মানুষে মন জয় করতে হবে। কাজেই মানুষদের সাথে থেকে তাদের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin