সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

মেয়র খায়রুজ্জামান লিটনের দ্রুত সুস্থ্যতা কামনায় রাসিকের উদ্যোগে দোয়া মাহফিল

  • প্রকাশ সময় রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৩৬৩ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ যোহর নগরভবন মসজিদে রাজশাহী সিটি মেয়র কর্পোরেশনের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে দোয়া পরিচালনা করেন ওলামা কল্যাণ পরিষদ রাজশাহীর উপদেষ্টা হযরত মাওলানা রুহুল আমিন। দোয়ার অনুষ্ঠানটি পরিচালনা করেন নগরভবন মসজিদের পেশ ইমাম হাফেজ আবুল খায়ের। এ সময় বক্তব্য দেন সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১০নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদার, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, প্রকল্পের ইঞ্জিনিয়ারিং এডভাইজার আশরাফুল হক, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, উপ-সচিব তৈমুর হোসেন, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমীর আহমেদ মামুন সহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, গত শুক্রবার (১৪ জানুয়ারি) করোনা পরীক্ষার জন্য নমুনা দেন ঢাকায় অবস্থানরত রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। গতকাল শনিবার প্রাপ্ত রেজাল্টে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের করোনা পজিটিভ এসেছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin