শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন

মেয়র লিটনের নেতৃত্বে উন্নয়নে পাল্টে যাচ্ছে রাজশাহীর মহানগরীর সড়কের চিত্র

  • প্রকাশ সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে একের পর এক রাস্তা প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে সিটি কর্পোরেশন। খানাখন্দে ভরা দুর্ভোগের সড়কগুলো হচ্ছে নতুন ঝকঝকে-তকতকে। সড়কের পাশে ড্রেন ও ফুটপাতও নির্মাণ করা হচ্ছে। মহানগরীর চলমান এসব উন্নয়ন কাজ পরিদর্শন ও নিয়মিত তদারকি করছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন রাসিক মেয়র।

বুধবার সাগরপাড়া বটতলা মোড় হতে টিকাপাড়া মসজিদ পর্যন্ত চলমান রাস্তা কার্পেটিং ও ফুটপাত নির্মাণ কাজ পরিদর্শন কাজ পরিদর্শন রািসক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ২২ কোটি টাকার প্যাকেজের আওতায় ৫টি ওয়ার্ডে ২০, ২১, ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডের আওতায় ৫শ ৫০ মিটার রাস্তা ও ৫শ ৫০ মিটার ফুটপাত নির্মাণ কাজ শেষ পর্যায়ে। এরপর বাবর আলী সড়ক হয়ে তালাইমারী মোড় পর্যন্ত সড়ক কার্পেটিং রাস্তা নির্মাণ ও জুবেরের পুরাতন বাসা হতে তালাইমারী সড়ক শহীদ মিনার মোড় পর্যন্ত রাস্তা সিসি রাস্তা, ড্রেন, কার্পেটিং রাস্তা নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় ২৫টি স্কিমের কাজ চলমান রয়েছে। পরে ২৪নং ওয়ার্ডে গাজী সালাউদ্দিন সড়ক, কেদুর মোড় বউ বাজার এলাকায় টার্সিয়ারি ড্রেন নির্মাণ কাজ পরির্দশন করেছেন মেয়র। এছাড়া রেন্টুর খড়ির আড়ত হতে বুলনপুর হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক হয়ে ঢালুর মোড় পর্যন্ত চলমান সাতশ মিটার ফোরলেন সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেন সিটি মেয়র। ১৩ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ফোরলেন সড়কটি নির্মাণের আওতায় উভয়পাশে ফুটপাত, রাস্তার উভয় পাশে স্লাবসহ ড্রেন, ডিভাইডার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

পরিদর্শনকালে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, রাজশাহী সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, রাসিকের প্রধান প্রকৌশলী শরিফুল হক, প্রকল্প পরিচালক ও রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী শামসুদ্দিন হায়দার, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব, উপ-সহকারী প্রকৌশলী পারভেজ মোশাররফ, ইউসুফ আলী, মেহেদি হাসান, রাজপাড়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মামুনুর রশীদ বাচ্চু ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ফিরোজ কবির মুক্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin