সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

মোহনপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

  • প্রকাশ সময় রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদ্যাপন করা হয়। রোববার বিকেলে মোহনপুর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুরাতন হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৯৭ সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণয়ন করা হয়। নারীর শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক সুযোগ ও সামাজিক মর্যাদা উন্নয়নের জন্য সরকারের একটি সুস্পষ্ট রূপরেখা রয়েছে। নারী উন্নয়ন নিয়ে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখায় নারীদের জন্য বৈপ্লবিক পরিবর্তনের অঙ্গীকার করা হয়েছে। বিএনপিতে নারীদের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দরিদ্র পরিবারের নারীদের নামে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পরিবারগুলোকে সমপরিমাণ খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মূল উদ্দেশ্য নারীদের হাতে অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার। সহকারী কমিশনার (ভূমি) জুবাইদা সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিনসহ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন সংগঠনের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin