নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলা ৪নং মৌগাছি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইউনুচ আলীর মা ইন্তেকাল করেছেন(ইন্না—-রাজিউন)। তাঁর মায়ের জানাজা নামাজে জানাযা রোববার দুপুর সাড়ে ১২ টায় নিজ গ্রাম নন্দনহাটে নিজ বাড়ির সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সহ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মোহনপুর উপজেলা বিএনপি’র সভাপতি শামীমুল ইসলাম মুন, বাকশিমইল ইউপি সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, মৌমাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী মুকুল, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহামুদুল হাসান রুবেলসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীবৃন্দসহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।