শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন প্রকল্প পরিচিতি ও অবহিতকরণ সভা মোহনপুরে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখম ছেলের রাজশাহীর জেলা প্রশাসক এর হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল রাসিকের ৯ নম্বর ওয়ার্ডে যুবসমাজের উদ্যোগেই পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি রাজশাহী মহানগরের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সাংগঠনিক সভা অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার করেন আরডিএ চেয়ারম্যান সুইট প্রধানমন্ত্রীর জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ যোগদান বিশ্বমঞ্চে এক নতুন অধ্যায়: আরডিএ চেয়ারম্যান সুইট

মোহনপুরে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখম ছেলের

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে জান্নাতুন (৫৫) নামে এক নারীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে আমিনুল ইসলাম (৩২)-এর বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে তাঁর বাবা মুজিব সরদারকেও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুন ওই গ্রামের মুজিব সরদারের স্ত্রী।

‎স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম মাদক সেবন করতেন বলে পরিবারের সদস্যদের অভিযোগ। মাদক সেবনকে কেন্দ্র করে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলায় জড়াতেন। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা তাঁকে নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ১টার দিকে আমিনুল হাসুয়া দিয়ে তাঁর মা জান্নাতুনকে কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

‎এ সময় মাকে রক্ষা করতে এগিয়ে গেলে আমিনুল তাঁর বাবা মুজিব সরদারকেও হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আমিনুল ইসলামকে আটক করে মোহনপুর থানা পুলিশ।

‎এ বিষয়ে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার বলেন, মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আমিনুল ইসলামকে মোহনপুর থানা পুলিশ আটক করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin