শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন প্রকল্প পরিচিতি ও অবহিতকরণ সভা মোহনপুরে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখম ছেলের রাজশাহীর জেলা প্রশাসক এর হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল রাসিকের ৯ নম্বর ওয়ার্ডে যুবসমাজের উদ্যোগেই পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি রাজশাহী মহানগরের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সাংগঠনিক সভা অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার করেন আরডিএ চেয়ারম্যান সুইট প্রধানমন্ত্রীর জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ যোগদান বিশ্বমঞ্চে এক নতুন অধ্যায়: আরডিএ চেয়ারম্যান সুইট

রাজশাহীর জেলা প্রশাসক এর হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর

  • প্রকাশ সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পঞ্চম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতার জুনিয়র মহিলা বিভাগে রানার্সআপ ট্রফি অর্জন করেছে রাজশাহী তায়কোয়ানডো দোজাং। অর্জিত এই গৌরবোজ্জ্বল ট্রফি আনুষ্ঠানিকভাবে রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী শহিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়। মঙ্গলবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ এর মাধ্যমে এই ট্রফি হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোজাম্মেল হক, রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর সভাপতি ও বাংলাদেশ কৃষক দল রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক শরফুজ্জামান শামীম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইফুদ্দীন ও রাজশাহী তায়কোয়ানডো দোজাংয়ের সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক মোহাম্মদ মোজাফফর হোসেন বুলু।

এছাড়া রাজশাহী তায়কোয়ানডো দোজাংয়ের অন্যান্য প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও অভিভাবকগণও উপস্থিত ছিলেন। ট্রফি গ্রহণের পর জেলা প্রশাসক জুনিয়র মহিলা বিভাগে দলের এই সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভকামনা জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin