শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন প্রকল্প পরিচিতি ও অবহিতকরণ সভা মোহনপুরে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখম ছেলের রাজশাহীর জেলা প্রশাসক এর হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল রাসিকের ৯ নম্বর ওয়ার্ডে যুবসমাজের উদ্যোগেই পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি রাজশাহী মহানগরের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সাংগঠনিক সভা অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার করেন আরডিএ চেয়ারম্যান সুইট প্রধানমন্ত্রীর জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ যোগদান বিশ্বমঞ্চে এক নতুন অধ্যায়: আরডিএ চেয়ারম্যান সুইট

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

জেলা প্রশাসক বলেন, দুস্থ, অসহায়, অসচ্ছল সাংবাদিক এবং তাদের মেধাবী সন্তানদের কাছে আর্থিক সহায়তা ও অনুদান প্রদানের জন্য সরকার নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে । তিনি সরকারি অনুদানের তথ্যটি প্রত্যন্ত অঞ্চলের সাংবাদিকদের কাছে পৌঁছে দিতে আরও বেশি আন্তরিক ও উদ্যোগী হবার আহ্বান জানান।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক মনিরা খাতুন, সরকারি সিটি কলেজের শিক্ষক ওয়াহেদুল ইসলাম, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব, জেলা তথ্য অফিসের ভারপ্রাপ্ত পরিচালক নাফেয়ালা নাসরিন এবং সহকারী পরিচালক আব্দুল আহাদ উপস্থিত ছিলেন।

কমিটির সদস্যগণ প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই করেন। যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের আবেদন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বরাবর প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য যে, সাংবাদিকের মধ্যে যারা পেশাগত কাজ করতে অক্ষম বা অসমর্থ; শারীরিক বা মানসিকভাবে অসুস্থ এবং চিকিৎসা ব্যয় নির্বাহে অসমর্থ, সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ, সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য এককালীন মঞ্জুরি, বৃত্তি কিংবা স্টাইপেন্ড, দুর্ঘটনায় বা দায়িত্ব পালনকালে গুরুতর আহত বা অনুরূপ কারণে মৃত্যু, আর্থিকভাবে অসচ্ছল অবসরপ্রাপ্ত প্রতিথযশা বা প্রয়াত প্রতিথযশা সাংবাদিকের পরিবারের সদস্যগণের কল্যাণ সাধনের লক্ষ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট অনুদান ও আর্থিক সহায়তা দানের কার্যক্রম বাস্তবায়ন করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin