সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

মোহনপুর উপজেলা মাধ্যমিক শিক্ষকগণের মতবিনিময়

  • প্রকাশ সময় রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৮৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলা মাধ্যমিক শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোববার মোহনপুর উপজেলা মাধ্যমিক স্তরের শিক্ষকের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এবং রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের বিএনপি মনোণীত এমপি প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। গত ১৭ বছরের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণ ও রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে। দুর্নীতির কারণে কোনো স্কুল-কলেজের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাধীনভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে সেখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না।

আগামী প্রজন্মের শিক্ষাঙ্গনকে নতুন চিন্তা ও নতুন স্বপ্নের মাধ্যমে গড়ে তোলার ঘোষণা দেন এই বিএনপি নেতা। তিনি বলেন, আগামী শিক্ষাঙ্গন হবে নতুন চিন্তা ও নতুন স্বপ্নের। শুধু পাঠ্যপুস্তক নয়, আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করবো, সংস্কৃতিকেও বাধ্যতামূলক করবো। পড়াশোনা, খেলাধুলা ও সংস্কৃতির সম্মিলিত চর্চার মাধ্যমেই সমাজে গুণগত পরিবর্তন আনা সম্ভব।

মিলন বলেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ধানের শীষকে বিজয়ী করলে নতুন সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিশ্চিত করবে। আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ স্বশাসন ও স্বাধীনভাবে পরিচালনার নিশ্চয়তা দেওয়া হবে। শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে অভিভাবকদের একটি পারিবারিক সম্পর্ক তৈরি না হলে শিক্ষার পরিবেশ উন্নত হয় না।

বিষহারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সালাম, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব-অর রশিদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন। মহবতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম শেখের পরিচালনায় শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্যে শিক্ষকগণ প্রধান অতিথির কাছে বিভিন্ন ন্যায্য দাবি দাওয়া তুলে ধরেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin