মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

যাকাত ধনী দরিদ্রের বৈষম্য দূর করে-বিভাগীয় কমিশনার

  • প্রকাশ সময় সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৩৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মোট ২০৬ জনের মধ্যে যাকাত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়। জেলায় মোট ১৩,০৩,২৫৮/- টাকা প্রদান করা হবে। এই অর্থ বছরে এবার ১৮,৬৪,৯১২/-টাকা আদায় করা হয়েছে। এর মধ্যে ৭০ভাগ টাকা প্রদান করা হবে বলে শুভেচ্ছা বক্তব্যে ইসলামী ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ে পরিচালক মুহাম্মদ জালাল আহমদ তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন এই অর্থের মধ্যে রাজশাহী মহানগরীতে ৭৭জনের মধ্যে প্রতি জনকে ৬,০০০টাকা করে মোট ৪,৬১,৯৬৩/- টাকা প্রদান করা হয়। অবশিষ্ট অর্থ পর্যায়ক্রমে রাজশাহীর অন্যান্য উপজেলায় প্রদান করা হবে বলে জানান তিনি।

ইসলামী ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার দুপুরে ২০২১-২২ অর্থবছরের সরকারী যাকাত ফান্ড থেকে রাজশাহী মহানগরের ৭৭ জন অসহায়দের মধ্যে যাকাত প্রহিতাদের মধ্যে যাকাতের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফর উল্লাহ, এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কল্যান চৌধুরীসহ ইসলামী ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, যাকাত সমাজে ধনী দরিদ্রের মধ্যে দূরত্ব কমায়। যাকাত শুধু দরিদ্র ও অসহায় নিজ আত্মীয়দের মধ্যে সীমাবদ্ধ না রেখে সরকারী যাকাত ফান্ডে প্রদান করার আহবান জানান তিনি। প্রধান অতিথি আরো বলেন, দেশ এখন দ্রুত এগিয়ে চলছে। করোনা মহামারিতেও দেশের রেমিডেন্স বৃদ্ধি পেয়েছে। সরকারের দৃঢ় পদক্ষেপ ও সময়মত টিকা প্রদান করায় সৃষ্টিকর্তার রহমতে বাংলাদেশে করোনা মহামারী আকার ধারণ করতে পারেনি। এখন সব কিছু পেছনে ফেলে এগিয়ে যাওয়ার পালা।

তিনি আরো বলেন, আগামী ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আর দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে দারিদ্র, ভিক্ষুক ও ক্ষুধামুক্ত করতে হবে। এ লক্ষে সরকার দেশের অসহায় ভূমিহীনদের এককালীন জমি ও ঘর নির্মাণ করে দিচ্ছেন। সেইসাথে ভিক্ষুক ও অসহায়দের সহজ শর্তে ঋন প্রদান করে এবং এককালীন অর্থ প্রদান করে স্বাবলম্বী করার জন্য সরকার কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি। যাকাতের টাকা যে কারন দেখিয়ে গ্রহন করেছেন, সেই কাজে লাগানোর জন্য যাকাত গ্রহিতাদের পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য চলতি অর্থ বছরে বাগমারা উপজেলায় ৪০জনের মধ্যে ২,৭৫,৮০০/- টাকা, পবা উপজেলায় ১২ জনের মধ্যে ৭৮,৬৮০/- টাকা, গোদাগাড়ী উপজেলায় ৭ জনের মধ্যে ৫৫,০৫৫/-টাকা, তানোর উপজেলায় ১২ জনের মধ্যে ৭২,৯৪০/- টাকা, মোহনপুর উপজেলায় ১২জনের মধ্যে ৭৩,৭১০/- টাকা, দূর্গাপুর উপজেলায় ১৮ জনের মধ্যে ১,০৭,৯৪০/-টাকা, পুঠিয়া উপজেলায় ১২ জনের মধ্যে ৭৬,০৯০/- টাকা, চারঘাট উপজেলায় ৭ জনের মধ্যে ৪৫,০১০/- টাকা ও বাঘা উপজেলায় ৯ জনের মধ্যে ৫৬,০৭০/ টাকা প্রদান করা হবে বলে ইসলামী ফাউন্ডেষশন সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin