সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

যার সম্মান বেশি তাকেই আমরা অসম্মানিত করতে চাই: জেলা প্রশাসক

  • প্রকাশ সময় রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, যার সম্মান বেশি তাকেই আমরা অসম্মানিত করতে চাই। নারীদের সম্মান সৃষ্টিকর্তা, সমাজ এবং প্রতিটি ধর্ম দিয়েছে। কিন্তু সকল ক্ষেত্রেই নারীদের অসম্মানিত করার চেষ্টা করা হয়। আমাদের সম্মান আছে, কারও কাছে আমরা সম্মান ভিক্ষা চাইবোনা। আমরা আমাদের কর্তব্য পালন করব। আমাদের আচরণ দিয়ে সম্মান প্রতিষ্ঠা করব বলে উল্লেখ করেন তিনি। রোববার সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার,সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে সারাবিশ্বেও মতো রাজশাহীতে ও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।
জেলা প্রশাসক বলেন, নারীদের সবাই লেবার হিসেবে পছন্দ করে,মানুষ হিসেবে ভালোবাসতে কম চায়। বাইরের কাজ, ঘরের কাজ এবং শ্রমিক হিসেবে আপনি খুবই পছন্দের কিন্তু সঙ্গী হিসেবে পছন্দের হওয়াটা খুবই কঠিন বলে উল্লেখ করেন। পছন্দের কি হতে হবে? আমি মনে করি তার প্রয়োজন নেই। কেউ কারো পছন্দের হতে পারেনা, কখনোই পারেনা। আপনি ভালে াআছেন কিনা, আপনার সন্তানকে নৈতিক ভাবে সঠিক শিক্ষা দিতে পারছেন কিনা এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ।

আফিয়া আখতার আরো বলেন, সব কাজে শ্রমের মূল্য দিয়ে আমরা আমাদের অবমূল্যায়িত করতে চাইনা। আমাদের কিছু শ্রম আছে সেটা অমূল্য। যেটাকে আমরা মূল্য দিয়ে বিচার করবনা। যে যার দায়িত্ব পালন করলে তার সম্মান ও অধিকার এমনিই আসবে বলে জানান তিনি।

তিনি বলেন, নারী-পুরুষ কেউ কারও প্রতিদ্বন্দ্বী না, সকলেই সহযোগী। নারী-পুরুষ দুই অংশ যদি সহযোগী না হয় তাহলে সমাজের উন্নয়ন কখনোই সম্ভব হবেনা। সমাজ, দেশ এবং নিজের উন্নয়নের জন্য আমরা একে অপরের সহযোগী হবো। তিনি আরও বলেন, আমরা চাই কেউ যেন নির্যাতন করে পার পেয়ে না যেতে পারে। প্রথম প্রতিরোধ হতে হবে তার পরিবার থেকে,পওে সমাজ এবং রাষ্ট্র থেকে।

রাজশাহী মহিলাবিষয়কঅধিদফতরের উপপরিচালক শারমিন শাপলা এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার এবং সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডা. তামান্না কবীর বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, প্রশিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এরআগে জেলা প্রশাসক চত্বও হতে একটি র‌্যালি বের করা। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদেও হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin