বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহী মহানগরের সকল বিএনপি নেতা এক কাতারে

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১৬৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহী মহানগরের সিনিয়র ও বর্তমান বিএনপি’র নেতৃবৃন্দ এক কাতারে সামিল হয়েছিলেন। বৃহস্পতিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির আয়োজনে আনন্দ র‌্যালি শেষে রাজশাহীর ঐতিহাসিক ভূবনমোহন পার্কে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু।

বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা ও সদস্য সচিব মামুনুর রশিদ মামুন।

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন এর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনির সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন শিবলী, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, দেলোয়ার হোসেন ও বজলুল হক মন্টু, মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকোল, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক।

আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন বাবলু, নাসিম খান, ফাইজুল ইসলাম ফাই, আতাউর রহমান বাঁধন, আনোয়াররুল ইসলাম, কামরুজ্জামান মিলন, সালমগীর হোসেন, জামিলুর রহমান, মাইনুল ইসলাম মিন্টু, সোহেল রানা, আল মামুন বাবু, ঈসমাইল হোসেন রাহি, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টিটিু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক খালেদ, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ।

এদিকে সমাবেশের পূর্বে নেতৃবৃন্দ রাজশাহী মহিলা কলেজ মোড় হতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে নগলীর সাহেব বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে ভূবনমোহন পার্কে সমাবেশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মিনু বলেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপি’র গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ নিয়ে ইতোমধ্যে স্থাণীয় ও কেন্দ্রীয় আওয়ামী লীগ, কিছু আইন শৃংখলাবাহিনীর সদস্যরা ষড়যন্ত্র করতে শুরু করেছে। কারণ বিএনপি’র গণজোয়ার দেখে এই বিনা ভোটের ফ্যাসিস্ট সরকার ভয় পেয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে। খুলনার সমাবেশ বানচাল করতে নানা কৌশল অবলম্বন করেও জনস্্েরাত রুখতে পারেনি। এখন আবার বরিশাল নিয়ে একই ধরনের খেলায় মেতে উঠেছে এই নিশিরাতের সরকার। কিন্তু কোন বাধাই দেশের কোন বিভাঘীয় গণসমাবেশকে বানচালতো দুরের কতা সামান্য পরিমানও ক্ষতি করতে পারবেনা বলে উল্লেখ করেন তিনি।

প্রধান অতিথি আরো বলেন, আগামী তিন ডিসেম্বরের রাজশাহী বিভাগীয় গণসমাবেশ হকে এই স্বৈরাচার সরকারের পতনের সমাবেশ। সেজন্য রাজশাহীতে ১০লক্ষাধীক লোকের সমাবেশ ঘটানো হবে। এই সমাবেশ সফল করতে যেভাবে যুবতলের প্রতিষ্ঠাবার্ষিকীকে নেতাকর্মীদের ঢল নেমেছে, তেমনি সমাবেশের দিন এর থেকে আরো তিনগুন বাড়িয়ে নেতাকর্মী ও সাধারণ জনগণকে সাতে করে সামবেশস্থলে উপস্থিত হওয়ার আহ্বান জানান। সেইসাথে এখন থেকে প্রতিটি থানা ও ওয়ার্ডে প্রস্তুতি মূলক সভা করার পরামর্শ দেন প্রধান অতিথি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin