রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

যে জাতি তার গর্বিত সন্তানদের স্বীকৃতি দেয় না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না: ভূমি মন্ত্রী

  • প্রকাশ সময় রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যে জাতি তার গর্বিত সন্তানদের স্বীকৃতি দিতে জানে না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের অহংকারী না হয়ে বিনয়ী হতে শিক্ষা দেয়। ভাষা শহীদদের স্মরণে প্রথম শহীদ মিনার নির্মাণের মাধ্যমে রাজশাহী কলেজ তাদের যে স্বীকৃতি দিয়েছিল, তা একটি ঐতিহাসিক দৃষ্টান্ত। রোববার রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত ‘রাজশাহী কলেজ অ্যালামনাই ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী কলেজ ও রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

শিক্ষা ব্যবস্থার সংস্কার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, “শিক্ষাব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জন করে এই মেধাবীরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। রাজশাহী কলেজের ঐতিহ্যবাহী মাঠের কথা স্মরণ করে তিনি আরও বলেন, “এখান থেকে অনেক জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হয়েছে। প্রয়োজনে এই মাঠটি সংস্কার করে আরও সুন্দর ও আধুনিক করার ব্যবস্থা করা হবে। যারা রাজশাহী কলেজে পড়ালেখা করেছেন, তারা সত্যিই সৌভাগ্যবান। রাজশাহী কলেজসহ সমগ্র রাজশাহীকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু ইউনুছ আলী,রাজশাহী কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. হাবিবুর রহমান, রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি চৌধুরী সাইদুর রহমান কোয়েল, রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন সাধারণ সম্পাদক ডাঃ তাহাসিনা শামীম তাসু প্রমূখ।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া মোট ৩৪২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে মেডিকেল কলেজ, ৮১ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট) ৬৬ জন, কৃষি বিশ্ববিদ্যালয় ২০ জন,ঢাকা বিশ্ববিদ্যালয় ১১ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ৯ জন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ১৫৫ জন। সংবর্ধনা প্রদান ও আনুষ্ঠানিকতা শেষে আগত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে এক ফটোসেশনে মিলিত হন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin