রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজনৈতিক কমিটিতে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে রাজশাহীতে অ্যাডভোকেসি সভা

  • প্রকাশ সময় শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দলের বিভিন্ন কমিটিতে নারীদের ন্যূনতম ৩৩ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেল সাড়ে ৩টায় রাজশাহী নগরীর এস কে ফুড কনফারেন্স রুমে আন্তঃপ্রজন্মভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন শক্তিশালী করি প্রকল্পের আওতায় আন্তঃপ্রজন্মভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন কোয়ালিশন টিম, রাজশাহী এ সভার আয়োজন করে।
রাজশাহী কোয়ালিশন টিমের লিড অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শামসুন্নাহার মুক্তির সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি, বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা সভাপতি কল্পনা রায়, প্রকল্প লিডার সাগুফে হোসেন, প্রকল্প কো-অর্ডিনেটর মেহনাজ রহমান, রুলফাও এর নির্বাহী পরিচালক ও সমাজকর্মী আফজাল হোসেন, বিইউপি সংস্থার নির্বাহী পরিচালক ফয়জুল্লাহ চৌধুরী এবং জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়।
সভায় বক্তারা বলেন, টেকসই গণতন্ত্র, জবাবদিহিমূলক রাজনীতি এবং অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব গড়ে তুলতে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি স্তরে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী হলেও রাজনৈতিক দলের নীতিনির্ধারণী পর্যায়ে তাঁদের প্রতিনিধিত্ব এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। অনেক নারী তৃণমূল পর্যায়ে সক্রিয় থাকলেও সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তাঁদের অংশগ্রহণ সীমিত। এ বাস্তবতা পরিবর্তনে রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র অনুযায়ী ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন কেবল একটি সংখ্যাগত বিষয় নয়,এটি একটি জাতীয় ইস্যু বলে উল্লেখ করেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin