সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজনৈতিক পরিস্থিতি ঘোলা করতে একটি মহল গভীর ষড়যন্ত্র করছে: মিলন

  • প্রকাশ সময় শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৩০ বার দেখা হয়েছে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 50.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক: বাংলার রাখাল রাজা, বহু দলীয় গণতন্ত্রের পুরোধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পরে দেশে যখন ভয়াবহ দুর্ভিক্ষ এবং দেশে তৎকালীন শাসক শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগকে বাতিল করে বাকশাল কায়েম করে একনায়কতন্ত্র কায়েম করে দেশের মানুষকে এক ধরনের বন্দিশালায় রেখেছিলেন। সেইসাথে সকল স্বাধীনতা খর্ব করেছিলেন। বাকশালী নেতাদের ভয়ে মানুষ যখন অতিষ্ট হয়ে পরেছিলো। শুধু তাইনয় মেজর জিয়াউর রহমানকে কারাগারে বন্দি করে রেখেছিলেন।

১৯৭৫ সাল পরবর্তী সময়ে সিপাহী-জনতা মেজর জিয়াউর রহমানকে একটি বিপ্লবের মাধ্যমে বন্দিদশা থেকে মুক্ত করে দেশর হাল ধরার জন্য সিপাহী-জনতা অনুরোধ করলে তিনি দেশের হাল ধরেন এবং পরবর্তীতে তিনি বিএনপি নামে একটি দল গঠন করেন বলে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত সাতদিনব্যাপি কর্মসূচী বাস্তবায়নের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।

মিলন আরো বলেন, দেশের হাল ধরেই দেশকে বিশ্বের দরবাওে পরিচিত করা, একনায়কতন্ত্র থেকে দেশের জনগণকে মুক্ত করা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করার কাজে আত্মনিয়োগ করেন। সেইসাথে দেশকে দুর্ভিক্ষের কবল থেকে বাঁচাতে কৃষির উন্নয়নে মনোনিবেশ করেছিলে এবং কৃষিতে বিপ্লব ঘটান। তিনি বলেন, নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে কিছু দল যাদের নেই কোন সমর্থক, তারাই রাজনৈতিক পরিস্থিতি উপ্তপ্ত করার ষড়যন্ত্র করছে। স্বাধীনতা বিরোধী একটি দল এখন আবার পিআর পদ্ধতি দাবী করছে। তারা আসলে এ দেশের কোনদিন ভাল চায়নি। প্রকৃতপক্ষে বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশ হোক তা তারা চায়নি। এই দল সকল অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান দখল করছে।

তিনি আরো বলেন, জামায়াত মনে করছে এভাবেই ক্ষমতায় যাওয়া যাবে। কিন্তু বিএনপি কখনো দখলবাজে বিশ্বাস করেনা। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৪ সালে ৫ আগস্টের পরেরদিনই নির্দেশনা দিয়েছিলেন বাংলাদেশের সকল জনগণের জান ও মাল রক্ষা করতে। বিএনপি এখন পর্যন্ত তা পালন করে যাচ্ছে। এটাকে স্বাধীনতা বিরোধী চক্র মনে করছে বিএনপি’র দুর্বলতা। তারা মনে করছে ক্ষমতায় তারা বসে গেছে। তারা আসলে গভীর ঘুমের স্বপ্নে বিভোর হয়ে আছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশে অরাজকতা শুরু হয়ে গেছে। শুক্রবার গণপরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল ইসলাম নুরকে সম্পুর্ন ষড়যন্ত্রমূলকভাবে বিনা কারনে হত্যার উদ্দেশ্যে মারপিট করা হয়েছে। তিনি এখন আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি আরো বলেন, আগামীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন। এ নিয়েও চলছে ষড়যন্ত্র। এসকল ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের শক্ত হওয়ার আহ্বান জানান তিনি। সেইসাথে নির্বাচনী প্রস্তুতি নেয়ার কথা বলেন।

তিনি বলেন, পিআর পদ্ধতি বলে শব্দ বাংলাদেশে বাস্তবায়ন হতে দেয়া হবেনা। এদেশের জনগণ ব্যালেটের মাধ্যমে নিজের পছন্দমত ব্যক্তিকে ভোট দিয়ে নেতা নির্বাচন করেন। এই ধারাই অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি। বক্তব্যের শেষের দিকে তিনি সাতদিনব্যাপি কর্মসুচী ঘোষনা করেন। আর এ সকল কর্মসূচীতে সকল নেতাকর্মী এবং জনগণকে অংশগ্রহন করার আহ্বান জানিয়ে দিকনির্দেশনা দিয়ে বক্তব্য শেষ করেন।

শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর বিসিক এলাকায় পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন বিএনপি রাজশাহী শাখার সদস্য সাবেক চেয়ারম্যান সাজাহান আলী। পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ এর সঞ্চলানায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মাস্টার, আব্দুল মান্নাফ মুন্নাফ, দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রমজান আলী, ৮ টি ইউনিয়ন বিএনপির আহবায়ক, যথাক্রমে প্রভাষক রেজাউল করিম, পারিলা ইউনিয়ন, শিহাব উদ্দিন, হুজুরীপাড়া ইউনিয়ন নাজিম উদ্দীন, হড়গ্রাম ইউনিয়ন,বাদশা মিয়া,সদস্য সচিব, রফিকুল ইসলাম, সদস্য সচিব, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি, মোরশেদ আলী মাস্টার, যুগ্ম আহবায়ক, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান রমজান আলী, হরিয়ান ইউনিয়ন, সদস্য সচিব মোখলেসুর রহমান রেন্টু, পারিলা ইউনিয়ন, মোতাহার হোসেন, হুজুরীপাড়া ইউনিয়ন, সাবেক সজেলা মৎস্যজীবি সহ-সভাপতি আলহাজ্ব বকুল উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন পবা উপজেলার বিএনপি নেতা গোলাম মোজাহিদ, বড়গাছী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক, আশরাফ হোসেন, পবা উপজেলা যুবদল এর সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, সোহেল রানা, যুবনেতা রবিউল ইসলাম, রফিকুল ইসলাম, সোহাগ রানা, বিএনপি নেতা রায়হান উদ দোলা পান্না, পবা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক সাদ্দাম হোসেন, সদস্য সচিব হাফিজুর রহমান, পবা কৃষক দলের আহ্বায়ক আলমগীর হোসেন ও পবা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুন আখতারুজ্জামান। আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা মাহাবুব হোসেন, আব্দুল্লাহ, আল আমিনসহ প্রতিটি ইউনিয়ন, পবা উপজেলা এবং জেলা বিএনপি ও অঙ্গসমূহের নেতৃবৃন্দ। সার্বিক সহযোগিতায় বাবু হোসেন, রেজাউল, লিটন, ইব্রাহিম হোসেন, রবিউল, রাকিব,শফিকুল ইসলাম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin