বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজপাড়া থানা বিএনপি’র মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৮৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজপাড়া থানা বিএনপি’র নয়া কমিটির আয়োজনে শনিবার বিকেলে নগরীর লক্ষীপুর মোড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে পতিত স্বৈরাচার হাসিনা সরকার কর্তৃক দায়েরকৃত ষড়যন্ত্রমূলক সকল মামলা প্রত্যাহারের দাবীতে এই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শুরুর পূর্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।

বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক, জিয়া পরিষদ কেন্দ্রীয় নেতা রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি ডা. জাহিদ দেওয়ান শামিম, রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর বিএনপি নেতা মুরাদ পারভেজ পিন্টু, রাজপাড়া থানা বিএনপি’র নবনির্বাচিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজপাড়া থানা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম।

উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল শেখ বনি,রাজপাড়া থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ওয়াজির আলী উজির, নাজিম উদ্দীন নাজিম,আব্দুর রাজ্জাক, শাহিন হোসেন, হারুনুর রশিদ হারুন, হায়দার আলী, সালমগীর হোসেন, মাহমুদুল হাসান রুবেল, রাজপাড়া থানা বিএনপির সদস্য জাহাঙ্গীর হোসেন,৬নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক শাহিন আলম, সদস্য সচিব তারিফ হোসেন ও যুগ্ম-আহ্বায়ক জীবন।

এছাড়াও রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক সোহেল রানা,সদস্য নীরব খাঁন তারেক, মোবারক উদ্দিন পলাশ, যুবদল নেতা তুহিন, জিল্লাল, চঞ্চল ও রফিকুল ইসলাম মিলনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। বক্তরা অবিলম্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের আহ্বান জানান। সেইসাতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষনার আহ্বান জানান। সমাবেশ শেষে নগরীর লক্ষীপুর মোড়ে হইতে সিএন্ডবি মোড় পর্যন্ত বিএনপি’র নেতা কর্মীরা মিছিল করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin