বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজমিস্ত্রির কাজ করা সেই শিক্ষার্থী ইমরান পেলো শহীদ সোহরাওয়ার্দী হলে সিট

  • প্রকাশ সময় সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৬৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পড়াশোনার খরচ চালাতে রাজমিস্ত্রির কাজ করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী ইমরান হোসেনকে রাবির শহীদ সোহরাওয়ার্দী হলে আবাসনের ব্যবস্থা করে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রোববার রাতে শহীদ সোহরাওয়ার্দী হলে ৪৮০ নং কক্ষে উঠেছেন রাবি শিক্ষার্থী ইমরান হোসেন।

শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, আমাকে নিয়ে সংবাদ প্রকাশের পর রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এর পক্ষ থেকে যোগাযোগ করে মেয়র কর্তৃক আমার পড়াশোনার খরচ সহ সার্বিক দায়িত্ব নেওয়ার কথা জানানো হয়। রোববার আমি বাড়ি থেকে রাজশাহীতে এসেছি। রাজশাহীতে এসে রাতে নগর ভবনে মেয়র এর সাথে সাক্ষাৎ করি। তিনি আমাকে হলে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। সকল খরচও ব্যয় করবেন।

রাজশাহীতে এসে পড়াশোনার খরচ চালানো নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম। মেয়রের সহযোগিতার হাত বাড়িয়েছেন, আমার পাশে দাঁড়িয়েছেন। এতে আমি ও আমার পরিবার দুশ্চিন্তামুক্ত হয়েছি। আমরা সবাই অনেক খুঁশি। আমরা মেয়রের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।

উল্লেখ্য, ইমরান হোসেন পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুর রশিদ মাঝির ছেলে। আট সন্তানের মধ্যে পঞ্চম। ইমরান দারিদ্র ঠেকাতে পারেনি অদম্য মেধাবী ইমরান হোসেনের পথচলা। কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। আগামী ১ নভেম্বর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার ক্লাস শুরু হবে।

১৯ অক্টোবর রাতে একটি অনলাইন নিউজ পোর্টালে ‘পড়াশোনার খরচ চালাতে রাজমিস্ত্রির কাজে রাবি শিক্ষার্থী’ শিরোনামে ইমরান হোসনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। খবরটি রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নজরে আসলে মেধাবী শিক্ষার্থী ইমরান হোসেনের দায়িত্ব নেন তিনি। ইমরানের পড়াশোনার খরচ, থাকা-খাওয়াসহ তার সকল খরচ ব্যয় করবেন রাসিক মেয়র।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin