শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু

  • প্রকাশ সময় শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেন, শিক্ষানগরী রাজশাহীকে পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে। এই নগর অত্যন্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন। নগরের মানুষগুলো ভদ্র ও নম্র এবং শান্ত। শুক্রবার দুপুরে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর উদ্যোগে রাজশাহী বিভাগে স্থাপিত ‘‘আইএসপিএবি-নিক্স আঞ্চলিক পপ” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, অনেক আগে থেকেই রাজশাহী মহানগরকে পরিকল্পিত হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই শহরের ময়লা ধুলোবালিগুলো সন্ধ্যা থেকে রাতের মধ্যেই পরিষ্কার করা হয়। বুঝতেই পারে না যে কখন এই মহানগর পরিষ্কার হয়ে যায়। এই নগরের মাটির নিচ দিয়ে পানির লাইন করা রয়েছে। যা হয়েছে সব কিছুই পরিকল্পিতভাবে। ভবিষ্যতে আরও সুন্দর এবং পরিচ্ছন্ন হবে। এই নগরে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে। যদিও কিছু কিছু সময় অন্যান্য নগরের মতন সমস্যা তৈরি হয়। তবে তারা অপরাধ করে পার পায়না তাদেরকে ধরে ফেলা হয়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি সবার সাথে থাকেন। সবার সাথেই তিনি মিশে থাকেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মহা পরিচালক ব্রিগেডের জেনারেল শফিউল আলম পারভেজ। আইএসপিএবি’র রাজশাহীর সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সহ-সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন। এছাড়াও অনুষ্ঠানে আইএসপিএবি’র সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক সহ আইএসপিএবি‘র নেতৃবৃন্দ, তথ্যপ্রযুক্তি খাতসংশ্লিষ্ট ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, রাজশাহী বিভাগে নিক্স স্থাপনের ফলে এ অঞ্চলের ইন্টারনেট সেবার মান, গতি ও স্থিতিশীলতা আরও বৃদ্ধি পাবে। এর মাধ্যমে স্থানীয়ভাবে ডাটা আদান-প্রদান সহজ হবে, লেটেন্সি কমবে এবং ব্যবহারকারীরা আরও দ্রুত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাবেন। এটি স্থানীয় আইএসপি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংযোগ বৃদ্ধি করবে এবং ব্যান্ডউইথ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করবে। নিক্স চালুর ফলে অনলাইন শিক্ষা, ফ্রিল্যান্সিং, ই-গভর্ন্যান্স, ব্যবসা-বাণিজ্য ও ডিজিটাল সেবাখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি নির্ভর উন্নয়নে রাজশাহী বিভাগ আরও এগিয়ে যাবে বলে উল্লেখ করেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin