নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে অধিকার, মানবাধিকার ও আইন সম্পর্কে সচেতনতাবৃদ্ধির লক্ষে রোববার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। নগরীর টিকাপাড়ায় দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে অত্র সংস্থার অফিস কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। হিজড়া জনগোষ্ঠীর বর্তমান সামাজিক অবস্থার পরিবর্তন, বৈষম্য দূরীকরণ, সামাজিক নিরাপত্তা, সামাজিক, পরিবারিক ও রাষ্ট্রীয় অধিকার ও মানবাধিকার বিষয়ে আলোচনা করা হয়।
লিগ্যাল ইম্পাওয়ারমেন্ট এন্ড জেন্ডার ডাইভারসিটি (এলইজিডি) প্রকল্পের আর্থিক সহযোগিতায় দিনের আলো হিজড়া সংঘের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক সাগরীকা খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অত্র সংস্থার সহ-সাধারণ সম্পাদক জয়িতা পলি, এলইজিডি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান ও ফাইনান্স অফিসার মেহেদি হাসান সুমন।

উদ্বোধনীতে সভাপতি তাঁর বক্তব্যে বলেন, তৃতীয় লিঙ্গের জনগণ নানাভাবে এই সমাজে হয়রানী স্বীকার হচ্ছে। এছাড়াও সরকারী ও বেসরকারী নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সেইসাথে সরকার পিতার সম্পত্তিতে অংশিদারিত্ব নিশ্চিত করলেও বন্টন পদ্ধতি এখনো ঠিক হয়নি। সব মিলিয়ে এই জনগোষ্ঠির মানবাধিকার ও অধিকারগুলো প্রতিনিয়ত লংঘিত হচ্ছে বলে জানান তিনি। এই অবস্থা খেকে ফিরে আসতে নিজেদের সচেতন হতে হবে। সেইসাথে সরকারকে এগিয়ে অনুরোধ করেন তিনি।