শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

রাজশাহীতে অধিকার, আইন ও মানবাধিকার বিষয়ক উঠান বৈঠক

  • প্রকাশ সময় রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৪৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে অধিকার, মানবাধিকার ও আইন সম্পর্কে সচেতনতাবৃদ্ধির লক্ষে রোববার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। নগরীর টিকাপাড়ায় দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে অত্র সংস্থার অফিস কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। হিজড়া জনগোষ্ঠীর বর্তমান সামাজিক অবস্থার পরিবর্তন, বৈষম্য দূরীকরণ, সামাজিক নিরাপত্তা, সামাজিক, পরিবারিক ও রাষ্ট্রীয় অধিকার ও মানবাধিকার বিষয়ে আলোচনা করা হয়।

লিগ্যাল ইম্পাওয়ারমেন্ট এন্ড জেন্ডার ডাইভারসিটি (এলইজিডি) প্রকল্পের আর্থিক সহযোগিতায় দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনার সভাপতিত্বে উদ্বোধনীতে উপস্থিত ছিলেন অত্র সংস্থার কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক সাগরীকা খান, কোষাধ্যক্ষ জুলি, এলইজিডি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান ও ফাইনান্স অফিসার মেহেদি হাসান সুমন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin